পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আধ্যাত্মিক চর্চা প্রয়োজন কেন?

ছবি
  সাধন কুমার পাল::মনুষ্য জীবনে উপবাস, ধ্যান, মৌনতা , ব্রহ্মচর্যের,  আধ্যাত্মিক চর্চার মতো বিশেষ ক্রিয়াকলাপের  প্রয়োজন হয় কেন? এই প্রশ্নের উত্তর  ভালো ভাবে বুঝতে হলে মনুষ্য প্রকৃতির দুটি ধারাকে স্পষ্ট করে প্রয়োজন। প্রথম ধারাটি প্রকৃতিগত । দ্বিতীয় ধারাটি আধ্যাত্মিক। প্রকৃতি তাঁর সম্পদ দিয়ে সহায়তা করলেও নিরন্তর মননশীল প্রয়াস ছাড়া দ্বিতীয় ধারাটি মানুষ অর্জন করতে পারে না।       অন্যান্য প্রাণীদের মতো মানুষও আহার নিদ্রা মৈথুন ভয় ক্রোধ ইত্যাদি বৈশিষ্ট্য গুলি নিয়ে জন্মায়। মানুষ ছাড়া অন্য প্রাণীদের আর কোন বিকল্প থাকে না এই বৈশিষ্ট্যগুলো নিয়েই তাদের জন্মাতে হয় এগুলো নিয়েই মরতে হয়। এই বৈশিষ্ট্য গুলো মানুষকেও অর্জন করতে হয় না ।প্রকৃতিগতভাবে এগুলো মানুষের মধ্যে থাকে। মানব মস্তিষ্কের একটি অংশ এই জন্মগত বৈশিষ্ট্য গুলোকে নিয়ন্ত্রন  করে। অন্যান্য প্রাণীদের মতন মানুষও চাইলে এই সমস্ত বৈশিষ্ট্য গুলো নিয়েই সারা জীবন অতিবাহিত করতে পারে। কিন্তু মানুষের জীবনে অন্য উন্নততর বিকল্পও আছে।         মস্তিষ...

সময় থাকতে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবুন

ছবি
  মানসিক স্বাস্থ্য কি?  মানসিক স্বাস্থ্যের দরুন একজন মানুষ সেই ক্ষমতা অর্জন করে, যা তাকে নিজের সঙ্গে এবং তার চারপাশে থাকা অন্যান্যদের সঙ্গে যুক্ত হতে বা একাত্ম হতে সাহায্য করে। শুধু তাই নয়, এই দক্ষতার জোরে মানুষ তার জীবনের নানাবিধ চ্যালেঞ্জকেও গ্রহণ করতে সক্ষম হয়। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন সুস্থ মনের মানুষ তার দক্ষতা বাড়াতে সব সময়ই সচেষ্ট, এই দক্ষতাই তাকে জীবনের বিপর্যয়গুলির মোকাবিলা করে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে, উৎপাদনশীল কাজে সে নিজেকে নিয়োজিত করতে পারে এবং নিজের গোষ্ঠী ও সমাজের জন্যও অবদান রেখে যেতে পারে। আমাদের সকলকেই জীবনের কোনও না কোনও সময়ে সাময়িক ভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। ব্যক্তিগত বা কর্মজীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে গিয়ে অনেক সময়েই মানসিক অবসাদ এবং উদ্বিগ্নতার শিকার হতে হয়। শারীরিক সুস্থতার বিষয়ে আমাদের মনে একটা স্পষ্ট ধারণা ক্রমশই গড়ে উঠছে। এই ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনযাপনের সঙ্গে যে অসুখগুলি জড়িয়ে রয়েছে, সে বিষয়ে আমরা যতটা সচেতন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে ততটা সচেতনতা তো দেখাই যায় না, বরং এর বিষয়ে কোনও কথা ব...

জীবনের লক্ষ্য স্থির করুন এবং তা লিখে ফেলুন

ছবি
  সাধন কুমার পাল::       বাস্তবসম্মত লক্ষ্য স্থির করুন এবং তা লিখে ফেলুন । প্রতিদিন কমপক্ষে একবার করে সেই লেখায় চোখ রাখুন।কতদুর এগোলেন তা বোঝার জন্য মূল্যায়ন করতে থাকুন এবং ধারাবাহিক ভাবে লেগে থাকুন। পরিকল্পনাই বাস্তবায়নের প্রথম ধাপ। পরিকল্পনা ছাড়া, বাস্তবায়নের কোন সম্ভাবনা নেই, তাই পরিকল্পনা ছাড়া লক্ষ্য একটি ইচ্ছে ছাড়া আর কিছুই নয়। আমাদের জীবনে এরকম ইচ্ছের মৃত্যু প্রতিদিনের ঘটনা।   কেমন হবে সেই লক্ষ্য?        ল ক্ষ্য হতে হবে নির্দিষ্ট (Specific), পরিমাপ যোগ্য (Measurable),পৌঁছাতে সক্ষম( Achievable) , বাস্তব সম্মত (Realistic), সময় বদ্ধ (Time bound)। এক কথায় লক্ষ্য হবে SMART:: S-Specific ,M-Measurable, A-Achievable, R-Realistic,T-Time bound.      মনে রাখবেন, জাদু বাস্তব জীবনে ঘটে না। নিজে থেকে কিছুই হয় না, প্রথম পদক্ষেপ নিতে অবশ্যই সাহস লাগে। যতক্ষণ আপনি আপনার স্বপ্নগুলিকে লক্ষ্যের সাথে বেঁধে রাখছেন, নিশ্চিত করুন যে আপনি আপনার পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করেছেন। অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকা...