জীবনের লক্ষ্য স্থির করুন এবং তা লিখে ফেলুন
পরিকল্পনাই বাস্তবায়নের প্রথম ধাপ। পরিকল্পনা ছাড়া, বাস্তবায়নের কোন সম্ভাবনা নেই, তাই পরিকল্পনা ছাড়া লক্ষ্য একটি ইচ্ছে ছাড়া আর কিছুই নয়। আমাদের জীবনে এরকম ইচ্ছের মৃত্যু প্রতিদিনের ঘটনা।
কেমন হবে সেই লক্ষ্য?
লক্ষ্য হতে হবে নির্দিষ্ট (Specific), পরিমাপ যোগ্য (Measurable),পৌঁছাতে সক্ষম( Achievable) , বাস্তব সম্মত (Realistic), সময় বদ্ধ (Time bound)। এক কথায় লক্ষ্য হবে SMART:: S-Specific ,M-Measurable, A-Achievable, R-Realistic,T-Time bound.
মনে রাখবেন, জাদু বাস্তব জীবনে ঘটে না। নিজে থেকে কিছুই হয় না, প্রথম পদক্ষেপ নিতে অবশ্যই সাহস লাগে। যতক্ষণ আপনি আপনার স্বপ্নগুলিকে লক্ষ্যের সাথে বেঁধে রাখছেন, নিশ্চিত করুন যে আপনি আপনার পরবর্তী পদক্ষেপগুলি পরিকল্পনা করেছেন।
অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তাদের ছাড়া কিছুই অর্জন করা যায় না; তারা অবিচ্ছেদ্য। সাফল্য অর্জনের জন্য অঙ্গীকার এবং ধারাবাহিকতা প্রয়োজন।
আপনার দুর্দান্ত লক্ষ্যকে ছোট, স্পষ্ট পদক্ষেপের একটি সিরিজ করুন এবং এটি আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশ দেবে।
আপনি ব্যর্থ হলে হাল ছেড়ে দেবেন না। আপনার ভুল থেকে শিখুন এবং ব্যর্থতাকে আলিঙ্গন করুন, তবে ব্যর্থ হওয়া এবং একই ভুল করার কোন কারণ নেই। কোন পরিকল্পনা না থাকা প্রথম মারাত্মক ভুল, যা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে অন্যান্য ব্যর্থতার দিকে নিয়ে যাবে, যার ফলে সবকিছুই ব্যর্থ হবে।
আপনার মাথায় বিভিন্ন পরিকল্পনা রাখার চেষ্টা করুন যাতে আপনি প্রয়োজন অনুযায়ী আপনার কৌশল পরিবর্তন করতে পারেন। এতে আপনি আপনার স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন । পরিস্থিতি অনুযায়ী আপনাকে আপনার চিন্তা, পরিকল্পনা এবং আপনার কাজগুলিকে সামঞ্জস্য নিয়ে আসতে হবে।
সঠিক মানসিকতা, পরিকল্পনা, সাহস, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ প্রায় যেকোনো বাস্তবসম্মত লক্ষ্য অর্জন করতে পারে।
লক্ষ্য ছাড়া জীবন সেই হাল ছাড়া নৌকোর মতন ,স্রোতের ধাক্কায় কোথায় পৌঁছবে কেউ জানে না।
১৯৭৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এমবিএ-র ছাত্রদের নিয়ে একটা সার্ভে করেছিল। সেই সার্ভেতে দেখা যায় ৮৪% মানুষ তাদের জীবনের জন্য কোন লক্ষ্য স্থির করে না। 13% মানুষ লক্ষ স্থির করলেও তা লিখে রাখে নি। মাত্র তিন শতাংশ লোক লক্ষ স্থির করে লিখে রেখে ছিল । পরিকল্পনা করে তা রূপায়িত করার জন্য নিরন্তর লেগে ছিল। দশ বছর পর অর্থাৎ ১৯৮৯ সালে সেই মানুষগুলোর কে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে দেখা গেল ১৩ শতাংশ মানুষ ৮৪% লক্ষ্যহীন মানুষের চাইতে দ্বিগুণ রোজগার করছে। আবার তিন শতাংশ মানুষ এই ৯৭% মানুষের চাইতে ১০ গুন বেশি রোজগার করছে। এর থেকেই প্রমাণ হয় জীবনে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে তা লিখে রেখে পরিকল্পনা করা অত্যন্ত জরুরি।
জিম ক্যারি
হলিউডের বিখ্যাত কমেডিয়ান জিম ক্যারি ১৯৮৫ সালে নিজের নামে একটি চেক লিখেছিল। তাতে লেখা ছিল টেন মিলিয়ন ডলার ফর অ্যাক্টিং সার্ভিস রেন্ডারড। অর্থাৎ এখন থেকে দশ বছর পরে একটা সিনেমায় অভিনয় করার জন্য আমি দশ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেব। এরপর সেই চেক খুব সাবধানে রাখেন। ঠিক ১০ বছর পর ১৯৯৫ সালের নভেম্বর মাসে আমজনতার চোখে সেই অলৌকিক ঘটনা ঘটলো। ডাম অ্যান্ড ডাম্বার কমেডি সিনেমায় অভিনয় করার জন্য তিনি ১০ মিলিয়ন
ডলার পারিশ্রমিক পান। অর্থাৎ উনি যে সংকল্প করেছিলেন 10 বছর ধরে ধারাবাহিকভাবে নিরন্তর সেই লক্ষ্যের পিছনে ধাওয়া করেছেন । লক্ষ্য সাকার হয়েছে।
ব্রুসলি
১৯৭০ সালে ব্রুসলি নিজেকে একটি পত্র লিখেন। সেই পত্র লেখা ছিল ১০ বছর পর আমি আমেরিকার সবচাইতে প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠব। "My greatest and only goal. I, Bruce Lee, will be the first highest paid Oriental superstar in the United States. In return, I will give the most incredible performances, and give my best acting." ব্রুস লি ব্রুস লি 9ই জানুয়ারী 1970-এ এই চিঠিটি লিখেছিলেন নিজের জীবনের জন্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছিলেন তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলিউড মুভি "এন্টার দ্য ড্রাগন" এর ডাবিং করার সময় ব্রুস লি 1973 সালে মারা যান। চিঠিটির বিষয়বস্তু বলছে যে তিনি 10 বছরের মধ্যে তার সমস্ত স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, ব্রুস লি প্রতিশ্রুতিবদ্ধ সময়ের আগে তার সমস্ত প্রতিশ্রুতি এবং লক্ষ্য পূরণ করেছিলেন। যখন ব্রুস লীকে অনুপ্রাণিত করার জন্য কোন পথপ্রদর্শক বা পরামর্শদাতা ছিল না, তখন ব্রুস লি এই চিঠিটি লিখে অভ্যন্তরীণভাবে নিজেকে অনুপ্রাণিত করেছিলেন। ব্রুস লির লেখা এই চিঠিটি এমন লোকদের জন্য অভ্যন্তরীণ অনুপ্রেরণার একটি স্থায়ী উদাহরণ, যাদের প্রেরনা দেওয়ার মতো কেউ নেই।
বিশেষজ্ঞরা বলেন মানুষ তাদের মস্তিষ্কের ক্ষমতার খুব সামান্য অংশ ব্যবহার করেন। লক্ষ্য লিখে রাখলে সেই ক্ষমতার ব্যবহার বেড়ে যায়। কমেডিয়ান জিম ক্যারি , কিংবা ব্রুসলির সাফল্য থেকে এটা স্পষ্ট যে ওরা দুজনেই বাস্তব সম্মত পরিমাপ যোগ্য সময়বদ্ধ লক্ষ্য স্থির করে তা লিখে নিয়ে খুব যত্ন করে রেখে দিয়ে ছিলেন। এবং সেই লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করে গেছেন।




Fine
উত্তরমুছুন