সময় থাকতে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবুন

 


মানসিক স্বাস্থ্য কি? 

মানসিক স্বাস্থ্যের দরুন একজন মানুষ সেই ক্ষমতা অর্জন করে, যা তাকে নিজের সঙ্গে এবং তার চারপাশে থাকা অন্যান্যদের সঙ্গে যুক্ত হতে বা একাত্ম হতে সাহায্য করে। শুধু তাই নয়, এই দক্ষতার জোরে মানুষ তার জীবনের নানাবিধ চ্যালেঞ্জকেও গ্রহণ করতে সক্ষম হয়।

মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন
সুস্থ মনের মানুষ তার দক্ষতা বাড়াতে সব সময়ই সচেষ্ট, এই দক্ষতাই তাকে জীবনের বিপর্যয়গুলির মোকাবিলা করে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করে, উৎপাদনশীল কাজে সে নিজেকে নিয়োজিত করতে পারে এবং নিজের গোষ্ঠী ও সমাজের জন্যও অবদান রেখে যেতে পারে।
আমাদের সকলকেই জীবনের কোনও না কোনও সময়ে সাময়িক ভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। ব্যক্তিগত বা কর্মজীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে গিয়ে অনেক সময়েই মানসিক অবসাদ এবং উদ্বিগ্নতার শিকার হতে হয়।
শারীরিক সুস্থতার বিষয়ে আমাদের মনে একটা স্পষ্ট ধারণা ক্রমশই গড়ে উঠছে। এই ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনযাপনের সঙ্গে যে অসুখগুলি জড়িয়ে রয়েছে, সে বিষয়ে আমরা যতটা সচেতন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে ততটা সচেতনতা তো দেখাই যায় না, বরং এর বিষয়ে কোনও কথা বলাই যেন নিষেধ। বেশিরভাগ সময়েই মানসিক স্বাস্থ্যের সমস্যাটি একটা ভুল ধারণার উপরে ভিত্তি করে গড়ে ওঠে।
মানসিক সমস্যার রূপগুলি নানা প্রকার। যেমন- অবসাদ, মানসিক উদ্বিগ্নতা, এছাড়াও রয়েছে স্কিৎজোফ্রেনিয়া এবং বাইপোলার সমস্যা।
গুরুত্বপূর্ণ মানসিক সমস্যাগুলি নিরাময়ের জন্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা অত্যন্ত জরুরি। সাধারণ ভাবে দেখা যায় যে, মানসিক সমস্যা দেখা দিলে তা বেশিরভাগ সময়ই চিকিৎসা করানো হয় না। বিষয়গুলিকে অবহেলা করা হয়। অধিকাংশ সমস্যাকেই ভুল ভাবে ব্যাখ্যা করা হয়।

ভালো মানসিক স্বাস্থ্যের জন্য মনিমুক্তা

##মনকে রিফ্রেস করতে হলে প্রতিদিন নিজের পছন্দমত শ্লোক আওরে যান। মন পরিষ্কার হবে শান্ত হবে এবং নতুন কাজ করার জন্য, নতুন কিছু  গড়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে। মনকে রিফ্রেশ করার সবচাইতে ভালো পথ হচ্ছে মেডিটেশন করা। মেডিটেশন মানে হচ্ছে মনকে খালি করে দেওয়া, কোন কিছুই না ভেবে কিছুক্ষণ বসে থাকা। স্বাভাবিকভাবেই মনে যখন জায়গা তৈরি হবে তখন সেই মন বাড়তি ইনফরমেশন নথিভুক্ত করতে পারবে। সে যেন পড়তে বসার আগে বা মনমনশীল কোনো কাজের আগে ধ্যান করে নিতে পারলে সেই কাজ অত্যন্ত ভালোভাবে হতে পারে।



##টেষ্টি খাওয়ার ও হেলদি খাবারের মধ্যে পার্থক্য আছে ।টেস্টি খাবার খাওয়ার সময় দারুন লাগে। অত্যন্ত সুস্বাদু হয়। কিন্তু  স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো হয় না। ওবেসিটি, ব্লাড প্রেসার বৃদ্ধি, পেটের রোগের সমস্যা এরকম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে টেস্টি খাবার। বিশেষ করে প্যাকেটজাত  খাবার আমাদের শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। হেলদি খাবারের স্বাদ এত বেশি হয় না  কিন্তু তাতে শরীর সুস্থ থাকে ,শরীরে অনেক বেশি এনার্জি আসে, অনেক বেশি কাজ করতে পারি আমরা।

ঠিক সেরকমই মনেরও টেষ্টি খাবার এবং হেলদি খাবার দুটোই আছে। মনের খাবার হচ্ছে চিন্তা।প্রচুর চিন্তা আছে যা  শরীরে মনে উত্তেজনা সৃষ্টি করে শিহরণ জাগায়(যেমন অবৈধ আয় ও ভোগের চিন্তা), যা মানুষকে  এক ভয়ংকর চরম পরিণতির দিকে ঠেলে দেয়। মানসিক চাপ ও দুশ্চিন্তা মানসিক স্বাস্থ্যের জন্য এক ভয়ংকর রকমের বিপদ। নিজে থেকে সামলাতে না পারলে এই সমস্যাগুলো নিয়ে মনস্তত্ববীদের কাছে যান। দীর্ঘদিন এরকম চলতে থাকলে ক্রমশই এক শূন্যতা গ্রাস করবে।   কাজের এনার্জি আসবে না।ডিপ্রেশন গ্রাস করতে থাকবে।

মনের হেলদি খাবার হচ্ছে গঠনমূলক চিন্তা অর্থাৎ পজেটিভ থিংকিং । এই ধরনের খাবার হয়তো ইনস্ট্যান্ট দারুন লাগবে না । কিন্তু সেই সব চিন্তা মনকে শক্তিশালী করবে, মনকে সমৃদ্ধশালী করে আরো বেশি করে কাজ করার মতো ধৈর্য আমাদের মধ্যে তৈরী করে। অনেকক্ষণ কাজ করার মতন শক্তিযোগায় এবং বিরক্তি আসে না। এবং আমাদের সার্বিকভাবে আমাদের জীবন গঠনের সহায়তা করে।  সেজন্য অস্বাস্থ্যকর ভাবনা বর্জন করা উচিত তাহলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে।
##আপনার মন হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি সেজন্য এটাকে সামলে রাখুন, একে নিয়ন্ত্রণ করতে শিখুন ।গীতাতেও সেরকমই বলা হয়েছে সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই মন বন্ধু হয়ে ওঠে কিন্তু সঠিকভাবে একে নিয়ন্ত্রণ করতে না পারলে এই মনই শত্রু হয়ে যায়।
             বন্ধুরাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ। 
অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ ৬/৬
অনুবাদঃ যিনি তাঁর মনকে জয় করেছেন, তাঁর মন তাঁর পরম বন্ধু কিন্তু ‍যিনি তা করতে অক্ষম, তাঁর মনই তাঁর পরম শত্রু। 
##সদা সর্বদা ইতিবাচক চিন্তা করুন। ইংরেজিতে একটা কথা আছে  

A Positive Attitude DOES NOT Guarantee Success

 
but negative thinking Gauranted failure।
##সদা সর্বদা খুশি থাকুন। সন্তোষ মানুষের জীবনের পরম সম্পদ। কথায় বলে সন্তোষযুক্ত মনেই ঈশ্বর বাস করে। পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি আছে সবাই কিন্তু সন্তুষ্ট মন নিয়েই জীবনের লড়াই করেছেন এবং জীবনে জয়ী হয়েছেন।
##স্পিরিচুয়াল পরিবেশে সদা সর্বদা থাকুন মনকে বলিষ্ঠ শান্ত স্নিগ্ধ আকাশ সবচাইতে বড় উপায় স্পিরিচুয়ালিজমের সাহায্য নেওয়া। এতে জীবনের সর্বাঙ্গীন উন্নতি নিশ্চিত এটা যুগে যুগে প্রমাণ হয়েছে।##
সাধন কুমার পাল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“স্ব-এর সন্ধানে ছয় ভ-এর সাধনা”

আদর্শ মা হয়ে উঠার ছয় উপায়

আমি কেন DMIT করাচ্ছি