পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মেডিটেশন আধ্যাত্মিক চর্চা প্রতিদিন প্রয়োজন কেন?

ছবি
মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে ভারসাম্য হারিয়ে যাওয়ার মত অবস্থায় পৌঁছালে আধ্যাত্মিকতার স্মরণ নেয়, মেডিটেশন করতে আরম্ভ করে ।তাতে চট করে ফল পাওয়া যায় না,   হতাশা আসে ।প্রশ্ন হল   এই পরিস্থিতিতে আধ্যাত্মিক চর্চা,  মেডিটেশন করেও মন শান্ত হতে চায়  না কেন? হাতেনাতে ফল পাওয়া যায় না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে মনুষ্য মনের প্রকৃতি জানা প্রয়োজন ।    আমাদের মনে অবিরাম  চিন্তার স্রোত চলতে থাকে। কোনরকম নিয়ন্ত্রন না থাকলে  সাময়িক সুখানুভূতি সৃষ্টিকারী (তেমন যৌনতা,দ্বেষ , হিংসা, সমালোচনা ,ঘুষ খাওয়া , অবৈধ ক্রিয়াকলাপ ইত্যাদি) চিন্তার স্রোত মানুষের জীবন কে ভারসাম্য হীন করে তোলে। এই অবস্থায়   মনকে ছন্দে ফেরানোর প্রয়াস আসলে  প্রবল স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে যাওয়ার মতো ব্যাপার। প্রবল লড়াই করে সামান্য  এগোলে পিছোতে হয় দ্বিগুন।         দীর্ঘদিন ধরে যখন আমরা মনের খেয়ালে চলতে থাকি, সস্তা বিনোদনের স্রোতে গা ভাসিয়ে দিই তখন আমাদের মনে এত নাকারাত্মক চিন্তারাশি জমে মে  প্রবল তরঙ্গের আকারে সেই...