মনের মর্জির উপর গা ভাসাবেন না সর্বনাশ হবে
সাধন কুমার পাল মানুষের মনই তার জীবনের আর্থিক , পারমার্থিক সমস্ত ধরনের লক্ষ্য স্থির করে। মন কল্পনা প্রবন ও দুর্বল হলে প্রতি মুহূর্তে বিভিন্ন লক্ষ্যের জন্ম হয় এবং সে গুলির অপমৃত্যু ঘটে। একমাত্র শক্তিশালী মনই কোন লক্ষ্য কে ধরে রেখে তাতে পৌঁছানোর ক্ষমতা রাখে। সেই লক্ষ্যের স্বরুপ চোখ নয় মনের সাহায্যেই দেখা সম্ভব।মন যত স্বচ্ছ , শক্তিশালী এবং ভারসাম্য যুক্ত হবে ততই স্পষ্ট ভাবে সেই লক্ষ্য ও তাতে পৌঁছানোর পথ দৃশ্যমান হবে। গন্তব্য এবং তাতে পৌঁছানোর পথ স্পষ্ট হলে স্বাভাবিকভাবেই হোঁচট না খেয়ে দ্রুত এগোনো যাবে। প্রশ্ন হচ্ছে মনকে কিভাবে স্বচ্ছ , শক্তিশালী ও ভারসাম্য যুক্ত করা যায়? সুস্থ শরীরের জন্য যেমন স্বাস্থ্যসম্মত খাবার-দাবারের প্রয়োজন সুস্থ ও শক্তিশালী মনের জন্যও একই রকম ভাবে স্বাস্থ্য রক্ষাকারী খাবারের প্রয়োজন। আমাদে...