"শাসন নয়, সাহচর্য দিন — কিশোর প্রাণ বাঁচে কথা বলার অধিকারেই"
লিখেছেন-- সাধন কুমার পাল এক অপমান, এক মৃত্যু — আর কত? স্ন্যাকসের প্যাকেট চুরির অপবাদ। স্কুলে বা দোকানে নয় — এমন ঘটনা ঘটে আমাদের চেনা জগতে। আর সেই সামান্য 'অপবাদ'ই এক ১৪ বছরের কিশোর, কৃষ্ণেন্দুকে টেনে নিয়ে গেল মৃত্যুর দিকে। অপমান, অভিমান আর নিঃশব্দ কান্না নিয়ে সে চিরতরে বিদায় নিল এই পৃথিবী থেকে। আমরা বড়রা প্রায়শই ভুলে যাই, বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীরা ঠিক কতটা সংবেদনশীল। ওদের মনে ঝড় ওঠে, কিন্তু মুখে ফুটে ওঠে না। যে কথাগুলো বলা দরকার, সেটাই চেপে রাখে। কারণ? তারা জানে না, আপনি শুনবেন কি না। 💬 শাসন নয়, সাহচর্য দিন “ভুল তো সবাই করে। কিন্তু সেই ভুলের জবাবে অপমান নয়, প্রয়োজন আলোচনার। পরিবর্তন তখনই সম্ভব।” আজকের দিনে অল্পতেই ভেঙে পড়ে অনেকেই। একবার ভাবুন, এক শিক্ষকের ধমক বা সহপাঠীর ঠাট্টা কারও মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়াতে পারে! সেই অবসাদই এ...