পোস্টগুলি

এপ্রিল, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবাধ্য বাচ্চাকে পথে আনার বিজ্ঞানসম্মত উপায়

ছবি
  শিশু কথা না শুনলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বকাঝকা করি চিৎকার চেচামেচি করি। শিশুকে মোবাইল দেখা বা টেলিভিশন দেখা থেকে বিরত করানো কিংবা পড়তে বসানোর জন্য অনেক মা বাবাই ধমক দেওয়া ,ভয় দেখানো, অনেক ক্ষেত্রে মারধরও করে থাকে ।বেশিরভাগ মা বাবারই এটা একটা স্বাভাবিক প্রবণতা। এতে অবশ্য সাময়িক কিছুটা লাভ হয়। অর্থাৎ শিশু সাময়িকভাবে আমাদের নিয়ন্ত্রণে আসে। মনোবিজ্ঞানের গবেষণা বলছে শিশুকে নিয়ন্ত্রণে আনার এই পদ্ধতিতে কিছু দীর্ঘমেয়াদি সমস্যাও তৈরি হয়ে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। শিশু একগুঁয়ে হয়ে যায় মা-বাবার কথা শুনতেই চায় না। কারণ যে বাচ্চাদের অতিরিক্ত বকাঝকা করা হয় তাদের মস্তিষ্কের গঠনে বিশেষ করে টেম্পারাল লোবের গঠনে কিছু সমস্যা দেখা দেয় সেই সাথে শিশুর আত্মবিশ্বাস, মনসংযোগ এবং কমিউনিকেশন(বিশেষ করে মা-বাবার সাথে ভাব বিনিময় করা) স্কিলের ক্রমবিকাশ ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন হচ্ছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি। এখানে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পাঁচটি টিপস দেওয়া হল।  বাচ্চার সাথে সমস্যা নিয়ে কথা বলবেন না। অর্থাৎ তুই এত টিভি দেখছিস কেন ,এত মোবাইল দ...

নিরোগ হয়ে বিখ্যাত হতে এই সময়ে ঘুমিয়ে নিন

ছবি
                                      রাত নটা থেকে ভোর তিনটে এই সময়টাই হচ্ছে ঘুমের সবচাইতে ভালো সময়। এই সময়ের ঘুম মানব মস্তিষ্ককে সবচেয়ে বেশি বিশ্রাম দেয় বা পুষ্টি যোগায়। কেউ যদি মনে করে যে রাত দুটোয় ঘুমিয়ে সে সকাল ন'টায় ঘুম থেকে উঠবে। তাহলে তার হয়তো বিশ্রাম হবে কিন্তু মস্তিষ্কের পুষ্টি লাভের বিষয়টি উপরে উল্লেখিত সময়ে ঘুমের চাইতে অনেকটাই কম হবে। পৃথিবীতে যারা বড় বড় কাজ করেছেন, এক কথায় যারা বিখ্যাত ব্যক্তি তাদের প্রত্যেকেরই একটা মিল রয়েছে যে তারা তাড়াতাড়ি ঘুমাতে যান এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন। অর্থাৎ আর্লি টু বেড আর্লি-টু রাইস। এর কারণ হচ্ছে প্রকৃতি আমাদের শরীরের জন্য ঘুম ও জেগে থাকার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছে। মস্তিষ্ককে ডিটক্সিফাই করার জন্য ঘুমের বিকল্প কিছু নেই। সেজন্য সুস্থ শরীর মনের জন্য নির্দিষ্ট সময় ধরে প্রকৃতির চক্র অনুসারে ঘুমিয়ে নেওয়া দরকার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা হয়েছিল। তাতে ওরা বিগত ৩০ বছরে ১০ লেখক ১০ জন ব্যবসায়ী এবং ১০ ...

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি

ছবি
                                         সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন প্রিয় সন্তান,, আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি... ১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। ২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না। ৩। যা লিখলাম, তা আমার নিজের জীবন থেকে শেখা অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:  ১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। ...

আদর্শ মা হয়ে উঠার ছয় উপায়

ছবি
                                   আদর্শ মা হয়ে উঠার ছয় উপায়                             সাধন কুমার পাল শিশুর উপর রাগ করে না এমন মা  বোধ  হয় নেই। রাগারাগি করার পর মা যেমন আফসোস করেন কেন রাগ করলাম, তেমনি শিশুরও অনেক সময় অনুশোচনা হয় কেন মায়ের বকা খেলাম। অনেক সময়ই বকাঝকা ,রাগারাগি থেকে শিশু আরো বেশি অবাধ্য হয়ে ওঠে, আরও বেশি জেদী হয়ে ওঠে। যিনি এই রাগ কে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনিই হয়ে উঠতে পারবেন আদর্শ মা। কারণ রাগ নিয়ন্ত্রণ করতে পারলেই শিশুর সাথে গড়ে উঠবে মায়ের সুস্থ ,স্বাস্থ্যকর, সুন্দর সম্পর্ক্।  আসুন দেখে নেওয়া যাক মায়েদের রাগ নিয়ন্ত্রণের ছয়টি মোক্ষম কৌশল মায়েদের সবাইকে খুশি রাখার প্রবণতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। আত্মীয় পরিজন প্রতিবেশী এমনকি পরিবারের সমস্ত সদস্যকেই  সর্বদা খুশি রাখতে হবে এমন কোন কথা নেই। সবাইকে খুশি করতে গিয়ে যে চাপ ও ক্লান্তি তৈরি হয়  তার জেরে মায়েরা অনেক সময়...