আধ্যাত্মিক চর্চা প্রয়োজন কেন?

 




সাধন কুমার পাল::মনুষ্য জীবনে উপবাস, ধ্যান, মৌনতা , ব্রহ্মচর্যের,  আধ্যাত্মিক চর্চার মতো বিশেষ ক্রিয়াকলাপের  প্রয়োজন হয় কেন? এই প্রশ্নের উত্তর  ভালো ভাবে বুঝতে হলে মনুষ্য প্রকৃতির দুটি ধারাকে স্পষ্ট করে প্রয়োজন। প্রথম ধারাটি প্রকৃতিগত । দ্বিতীয় ধারাটি আধ্যাত্মিক। প্রকৃতি তাঁর সম্পদ দিয়ে সহায়তা করলেও নিরন্তর মননশীল প্রয়াস ছাড়া দ্বিতীয় ধারাটি মানুষ অর্জন করতে পারে না।


      অন্যান্য প্রাণীদের মতো মানুষও আহার নিদ্রা মৈথুন ভয় ক্রোধ ইত্যাদি বৈশিষ্ট্য গুলি নিয়ে জন্মায়। মানুষ ছাড়া অন্য প্রাণীদের আর কোন বিকল্প থাকে না এই বৈশিষ্ট্যগুলো নিয়েই তাদের জন্মাতে হয় এগুলো নিয়েই মরতে হয়। এই বৈশিষ্ট্য গুলো মানুষকেও অর্জন করতে হয় না ।প্রকৃতিগতভাবে এগুলো মানুষের মধ্যে থাকে। মানব মস্তিষ্কের একটি অংশ এই জন্মগত বৈশিষ্ট্য গুলোকে নিয়ন্ত্রন  করে। অন্যান্য প্রাণীদের মতন মানুষও চাইলে এই সমস্ত বৈশিষ্ট্য গুলো নিয়েই সারা জীবন অতিবাহিত করতে পারে। কিন্তু মানুষের জীবনে অন্য উন্নততর বিকল্পও আছে।


        মস্তিষ্কের একটি অংশ মানুষের আবেগকে  ও অন্য একটি অংশ চিন্তা করার ক্ষমতা কে নিয়ন্ত্রণ করে।
মানব মস্তিষ্কের আরেকটি  অংশ আছে যাকে প্রি ফ্রন্টাল কর্টেক্স বলে অভিহিত করা হয়। মস্তিষ্কের এই অংশটি বয়স এবং অভিজ্ঞতার সাথে ধীরে ধীরে সুগঠিত হয়। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যে মস্তিষ্কের এই অংশটি দেখা যায় না। মস্তিষ্কের এই অংশটির সাহায্যে মানুষ নিজেদের চিন্তা, আবেগ এবং প্রকৃতিগত চাহিদা গুলোকে নিয়ন্ত্রণ করে আরো উন্নত দিশার দিকে জীবনকে পরিচালিত করতে পারে। এখানেই মানুষ আর পশুতে পার্থক্য সৃষ্টি হয়।

বাল্যাবস্থায় এবং বয়ঃসন্ধির সময় মস্তিষ্কের এই অংশটি সুগঠিত হয় না বলে  মানুষ নিজের জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা। আপাতদৃষ্টিতে  ভালোলাগা অনেক বিষয় জীবনে কত ভয়ংকর পরিনাম ডেকে আনতে পারে বয়সন্ধির সময় মানুষ তা বুঝতে পারে না।সেজন্য বয়সন্ধির সময় যারা অবাধ্য হয় তাদের জীবন বিষময় হয়ে ওঠার সম্ভাবনাই বেশি হয়। মানুষ ছাড়া অন্য প্রাণীদের মধ্যে মস্তিষ্কের এই অংশটি থাকে না।

আধ্যাত্মিক প্রক্রিয়ার একটি অংশ উপবাস করা ।এই উপবাসের সময় শরীর খাবার চাইলেও মানুষ যখন ইচ্ছে করে শরীরকে খাবার দেয় না তখন সে বুঝতে পারে আমি শরীর নই ,আমি এই শরীরের নিয়ন্ত্রক।

ব্রহ্মচর্যের মতো সংযত জীবন যাপনের  সাহায্যে মানুষ বুঝতে পারে যে লাগাম ছাড়া ভোগে যে আনন্দ আছে তার চাইতে সংযত জীবনের আনন্দ অনেক বেশি এবং দীর্ঘস্থায়ী।
আধ্যাত্মিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ধ্যান করা। মানুষের মন প্রকৃতিগতভাবেই চঞ্চল, চিন্তাপ্রবন। এক জায়গায় বেশিক্ষণ থাকে না। ধ্যানের সময় মানুষ যখন মন কে এক জায়গায় ধরে রাখে কিংবা চিন্তাশূন্য অবস্থায় নিয়ে যায় তখন সে বুঝতে পারে আমি মন  নই। অর্থাৎ আমি শরীর নই, মন নই, এই অনুভূতির পরেই মানুষের ভাবনায় অনুভূত হয় আরও উন্নততর  সত্ত্বার সন্ধানের তাগিদ । এই সন্ধান প্রক্রিয়াই মানুষকে পাশবিক প্রবৃদ্ধি থেকে মনুষ্য প্রবৃত্তি  এবং নর থেকে নারায়ণ হয়ে ওঠার প্রেরণা যোগায়। এজন্যই উপবাস, ধ্যান, ব্রহ্মচর্যের  মতো আধ্যাত্মিক প্রক্রিয়া গুলি মানুষের জীবনে অপরিহার্য।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“স্ব-এর সন্ধানে ছয় ভ-এর সাধনা”

আদর্শ মা হয়ে উঠার ছয় উপায়

আমি কেন DMIT করাচ্ছি