অবাধ্য বাচ্চাকে পথে আনার বিজ্ঞানসম্মত উপায়

 


শিশু কথা না শুনলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বকাঝকা করি চিৎকার চেচামেচি করি। শিশুকে মোবাইল দেখা বা টেলিভিশন দেখা থেকে বিরত করানো কিংবা পড়তে বসানোর জন্য অনেক মা বাবাই ধমক দেওয়া ,ভয় দেখানো, অনেক ক্ষেত্রে মারধরও করে থাকে ।বেশিরভাগ মা বাবারই এটা একটা স্বাভাবিক প্রবণতা। এতে অবশ্য সাময়িক কিছুটা লাভ হয়। অর্থাৎ শিশু সাময়িকভাবে আমাদের নিয়ন্ত্রণে আসে।

মনোবিজ্ঞানের গবেষণা বলছে শিশুকে নিয়ন্ত্রণে আনার এই পদ্ধতিতে কিছু দীর্ঘমেয়াদি সমস্যাও তৈরি হয়ে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। শিশু একগুঁয়ে হয়ে যায় মা-বাবার কথা শুনতেই চায় না। কারণ যে বাচ্চাদের অতিরিক্ত বকাঝকা করা হয় তাদের মস্তিষ্কের গঠনে বিশেষ করে টেম্পারাল লোবের গঠনে কিছু সমস্যা দেখা দেয় সেই সাথে শিশুর আত্মবিশ্বাস, মনসংযোগ এবং কমিউনিকেশন(বিশেষ করে মা-বাবার সাথে ভাব বিনিময় করা) স্কিলের ক্রমবিকাশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্ন হচ্ছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি। এখানে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পাঁচটি টিপস দেওয়া হল।

  1.  বাচ্চার সাথে সমস্যা নিয়ে কথা বলবেন না। অর্থাৎ তুই এত টিভি দেখছিস কেন ,এত মোবাইল দেখছিস কেন ,এত চকলেট খাচ্ছিস কেন এইভাবে চেচামচি করে জবাবদিহি চাইতে যাবেন না। বরং ও যে জিনিস গুলো পছন্দ করে সেটা যাতে দীর্ঘ সময় ধরে সে উপভোগ করতে পারে সেই ভাবেই কথা বলুন। যেমন ধরুন বাচ্চার মোবাইল দেখার অভ্যাস আছে বা সময় অসময়ে টিভি খুলে বসে থাকে। এই ক্ষেত্রে বাচ্চাকে বলুন অনেকদিন ধরে যাতে টিভি বা মোবাইল দেখতে পারো তার জন্য নিজের চোখ, ঘাড় এগুলো ঠিক রাখা প্রয়োজন। সময় অসময়ে টিভি বা মোবাইল দেখার কুফল গুলো বোঝানোর জন্য বিভিন্ন ইউটিউব ভিডিও বা ইন্টারনেটে তথ্যভিত্তিক প্রতিবেদন পেয়ে যাবেন। সেগুলোর সাহায্য নিয়ে বাচ্চাকে ধৈর্য ধরে স্নেহপূর্বক পরিবেশে মাথা ঠান্ডা রেখে বুঝিয়ে যেতে হবে।                বর্তমান সময়ের শিশুরা অনেক বেশি যুক্তিবাদী এবং তথ্য নির্ভর। প্রয়োজনে সোশ্যাল মিডিয়া থেকে এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও বা তথ্য নিয়ে ওদের সাথে আলোচনা করা যেতে পারে। এই আলোচনা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে লাগাতর চালিয়ে যেতে হবে। অনেক শিশু দাঁতের যত্ন নিতে চায় না চকলেট বা অন্যান্য মিষ্টি জাতীয় মুখরোচক খাবারের দিকে ঝুঁকে যায়। এই ক্ষেত্রে শিশুকে এইভাবে বোঝানো যেতে পারে যে আমিও চাই তুমি যাতে দীর্ঘদিন ধরে চকলেট  খেতে পারো তার ব্যবস্থা হোক কিন্তু তার জন্য তোমার দাঁতগুলো ঠিক রাখতে হবে। দাঁত ঠিক রাখার একটি পদ্ধতি তা হল নিয়মিত দুবেলা করে ব্রাশ করতে হবে। ঠান্ডা মাথায় এরকম করে বোঝালে একসময় দেখবেন আপনি যা চাইছেন শিশু ঠিক তাই করছে।
  2. শিশু হয়তো এমন কিছু করে ফেলল যেমন টিভি মোবাইল বা ঘরের কোন মূল্যবান জিনিস এরকম কিছু একটা  ভেঙে ফেলল, কিংবা দীর্ঘ সময় ধরে টিভি দেখছে মোবাইল দেখছে, সেক্ষেত্রে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে কখনোই শিশুর সাথে কথা বলবেন না। অন্য কোন কাজে যুক্ত হয়ে যান যখন মেজাজ ঠান্ডা হবে মন শান্ত হবে তখন এই বিষয় নিয়ে শিশুর সাথে কথা বলুন। শিশু যদি কখনো আপনার সাথে চেঁচামেচি করে আপনি বরং তাকে ধরিয়ে দিন তুমি এভাবে কথা বলছ কেন? অর্থাৎ ওর মনে এই ধারণা তৈরি করুন যে আমার মা কিংবা বাবা সর্বদাই শান্ত ধীরস্থির হয়ে কথা বলেন।
  3. পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে শিশুকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরুন। ওর মাথায় মুখে হাত বুলিয়ে দিন। আসলে মা-বাবা শিশুকে জড়িয়ে ধরলে অক্সিটোসিন  নামে নিউরো ট্রান্সমিটার আমাদের মস্তিষ্কে প্রভাব বিস্তার করে যার ফলে এক অন্যরকম আনন্দ অনুভূতি হয়। শিশুকে জড়িয়ে ধরলে অনেকটা ম্যাজিকের মতনই পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়। যখন শিশু শান্ত হয়ে আসবে, আপনারা মন শান্ত হয়ে আসবে দেখবেন শিশু আপনাকে খুশি করার জন্য আপনি যা চাইছেন ঠিক সেটাই করবে।
  4. শিশু যখন কোন বিষয়ে জেদ করবে যেমন আমি এখন টিভি দেখবোই ,গেম খেলবই, আইসক্রিম খাবই ইত্যাদি। এরকম পরিস্থিতিতে শিশুকে সরাসরি ওর জেদের বিষয়ে বাধা না দিয়ে ওকে দু তিনটে বিকল্প দেওয়া যেতে পারে। যেমন তুমি টিভি দেখতে পারো,  বন্ধুর সাথে খেলতে পারো, মোবাইলে ছোটা ভীমের বীরত্ব দেখতে পারো , কিংবা ১৫ মিনিটে তোমার বাড়ির কাজটা সেরে নিয়ে তারপর তুমি টিভি দেখতে পারো, আইসক্রিমের চাইতে চকলেট খাওয়া ভালো, তুমি কোনটা খেতে চাও। এরকম বিকল্প দিলে পরে শিশুর মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকাশ ঘটবে শিশু দায়িত্বশীল হয়ে উঠবে।
  5. শিশুকে সরাসরি উপদেশ না দিয়ে গল্পের মাধ্যমে ওর ভিতরে মূল্যবোধ জাগানোর প্রয়াস করুন। কারণ সরাসরি উপদেশ দিলে পরে শিশুর মধ্যে এক ধরনের অবাধ্য হয়ে ওঠার প্রবণতা দেখা যায়। সেজন্য দিনের কোন একটা সময় হাসিখুশি পরিবেশে বা রাত্রিবেলা নির্দিষ্ট ঘটনা বা গল্প আকারে আপনি যা বোঝাতে চাইছেন সেটা ওকে বলুন। বিশেষ করে রাত্রিবেলা শিশুর মন পরিষ্কার থাকে সহজেই কোন কিছু গ্রহণ করার মতন পরিস্থিতি তৈরি হয় । সে সময় ওকে বিরবলের গল্প পঞ্চতন্ত্রের গল্প আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি ভাবতে হবে। ভাল ফল পেতে গেলে আপনাকে এই পরিশ্রমটুকু করতেই হবে। এটা করলে দেখবেন যে শিশুর মধ্যে যে পরিবর্তন আসছে সেটা স্থায়ী পরিবর্তন সাকারাত্মক পরিবর্তন। অনেক সময় আপনি শিশুর মধ্যে পরিবর্তন আনতে চাইলে নিজের আত্মীয়-স্বজন শিক্ষক-শিক্ষিকা এরকম কোন ঘনিষ্ঠ জনেরও সাহায্য নিতে পারেন।কারণ শিশুরা অনেক সময় মা-বাবার চাইতে অন্যের কথা বেশি গ্রহণ করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“স্ব-এর সন্ধানে ছয় ভ-এর সাধনা”

আদর্শ মা হয়ে উঠার ছয় উপায়

আমি কেন DMIT করাচ্ছি