ভারাক্রান্ত মনকে, হালকা না করলে, ঘাতক মনোরোগের সৃষ্টি হতে পারে

                                            


সাধন কুমার পাল ::;   যেকোনো ধরনের মানসিক কষ্ট, দ্বিধা-দ্বন্দ্ব , যন্ত্রনা, সংশষ  কাউকে বলে হালকা হয়ে যাওয়া সুস্থ স্বাভাবিক জীবনের অন্যতম শর্ত। এই শর্ত না মানলে কেটে যেতে পারে  আপনার জীবনের ছন্দ । একটা উদাহরণের সাহায্যে বিষয়টি পর্যালোচনা করা যাক।  একটা মোবাইল ফোনের ওজন আর কত।বড়জোর ৫০ থেকে ১০০ গ্রাম। এই মোবাইল ফোন কেউ যদি হাতটা  লম্বা করে অনুভুমিক ভাবে একটু বেশি সময়  ধরে রাখে তাহলে দেখা যাবে তার হাতে যন্ত্রণা হচ্ছে।   মোবাইলটি অন্য কারো হাতে দিয়ে দেওয়া অথবা কোথাও রেখে দেওয়াই  সেই যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়।কিন্তু সেই যন্ত্রণা সহ্য করেও কেউ যদি আরো বেশি সময় হাতটিকে একই অবস্থায় রেখে দেয় তা হলে  এমন অস্বাভাবিক অবস্থা তৈরী হবে যে ডাক্তারের সাহায্য ছাড়া ঐ হাত ঠিক হবে না । এমনও হতে পারে শেষ পর্যন্ত হাতে টিকে কেটে বাদ দিতে হতে পারে। 

    যেকোনো ধরনের মানসিক দ্বন্দ্ব, বন্ধুদের সাথে ঝগড়া অভিমান , বা কেউ কোনো খারাপ কথা বলল, আমি কাউকে ভুলবশত খারাপ কথা বলে ফেলেছি তার থেকে ভয় হচ্ছে এই সমস্ত বিষয়ে আমাদের মানসিক দ্বন্দ্ব সংশয় সৃষ্টি হয়। এই সমস্ত বিষয় গুলি মনের  মধ্যে  চেপে রেখে দিলে বিঘ্নিত হবে  মানসিক শান্তি।সেই অশান্তিকে পাত্তা না দিয়ে আপনি যদি মন কে হালকা না করেণ  আপনার অগোচরেই আপনার মনে বাসা বাধতে পারে  হতাশা ,অস্থিরতা,  মনসংযোগহীনতা, আত্মবিশ্বাসহীনতা , হীনমন্যতার মতো অনেক রকম মানসিক সমস্যা । সে ক্ষেত্রে সেই মোবাইল রাখা   হাতের মতোই ঘটে যেতে পারে  অনভিপ্রেত  অনেক কিছুই ।সে জন্য নিজের মন কে নিজেই বোঝার অভ্যস করুণ। কোন কারণে মন ভারাক্রান্ত হলে তা চেপে না রেখে  হালকা হয়ে যান শীঘ্রই ।কিন্তু কিভাবে ?

না, প্রাথমিক ভাবে মনকে হালকা করতে আপনাকে  কোন মানসিক পরামর্শদাতার বা মনোচিকিৎসকের কাছে যে বলা হচ্ছে না ।  এই ক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে  নিজের ঘনিষ্ঠ বন্ধুকে, মাকে, বাবাকে অথবা মাস্টারমশাইকে যাকে কাছের মনে হবে, আপন মনে হবে তাকে ঘটনাটি খুলে বলে ফেলুন । দেখবেন মন  অনেকটাই হালকা হওয়া যাবে, ঠিক যেমন কিনা অনেকক্ষণ  ধরে রাখা মোবাইল অন্যের হাতে দিয়ে আমরা হালকা হতে পারি। সেজন্য মনে মনে রাখবেন না মনের মানুষকে শেয়ার করুন আপনার মনের কথা ।তাতে  ভালো থাকবেন। ##

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“স্ব-এর সন্ধানে ছয় ভ-এর সাধনা”

আদর্শ মা হয়ে উঠার ছয় উপায়

আমি কেন DMIT করাচ্ছি