মেডিটেশন আধ্যাত্মিক চর্চা প্রতিদিন প্রয়োজন কেন?



মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে ভারসাম্য হারিয়ে যাওয়ার মত অবস্থায় পৌঁছালে আধ্যাত্মিকতার স্মরণ নেয়, মেডিটেশন করতে আরম্ভ করে ।তাতে চট করে ফল পাওয়া যায় না,   হতাশা আসে ।প্রশ্ন হল   এই পরিস্থিতিতে আধ্যাত্মিক চর্চা,  মেডিটেশন করেও মন শান্ত হতে চায়  না কেন? হাতেনাতে ফল পাওয়া যায় না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে মনুষ্য মনের প্রকৃতি জানা প্রয়োজন ।
   আমাদের মনে অবিরাম  চিন্তার স্রোত চলতে থাকে। কোনরকম নিয়ন্ত্রন না থাকলে  সাময়িক সুখানুভূতি সৃষ্টিকারী (তেমন যৌনতা,দ্বেষ , হিংসা, সমালোচনা ,ঘুষ খাওয়া , অবৈধ ক্রিয়াকলাপ ইত্যাদি) চিন্তার স্রোত মানুষের জীবন কে ভারসাম্য হীন করে তোলে। এই অবস্থায়  মনকে ছন্দে ফেরানোর প্রয়াস আসলে  প্রবল স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে যাওয়ার মতো ব্যাপার। প্রবল লড়াই করে সামান্য  এগোলে পিছোতে হয় দ্বিগুন।

        দীর্ঘদিন ধরে যখন আমরা মনের খেয়ালে চলতে থাকি, সস্তা বিনোদনের স্রোতে গা ভাসিয়ে দিই তখন আমাদের মনে এত নাকারাত্মক চিন্তারাশি জমে মে  প্রবল তরঙ্গের আকারে সেই সমস্ত অবাঞ্ছিত চিন্তা রাশি মনকে অশান্ত করে রাখে। পরিণামে দুশ্চিন্তা,  হতাশা, এক ঘেয়েমি, ক্লান্তি, অস্থিরতা  গ্রাস করতে থাকে। মেডিটেশন ও অন্যান্য স্পিরিচুয়াল ক্রিয়াকলাপের সাহায্যে মানুষ যখন  এই নাকারাত্মক  তরঙ্গের অভিঘাত থেকে  মনকে বাঁচানোর চেষ্টা  করে তখন সে  ক্লান্ত হয়ে যায় , এগোতে পারে  সামান্যই। উপযুক্ত পরিবেশ রচনা করে দীর্ঘদিন প্রয়াস করতে করতে সাফল্য আসতে থাকে।  এর জন্য ধৈর্য , অধ্যবসায় প্রয়োজন । 

           মনে রাখতে হবে মানসিক শান্তি আনার শর্টকাট কোন পদ্ধতি নেই। সাকারাত্মক জীবন শৈলীতে অভ্যস্ত করে  জীবনকে  উন্নতস্তরে  নিয়ে যেতে চাইলে  ছোটবেলা থেকেই সস্তা আনন্দের স্রোতে  গা ভাসানোর ক্ষেত্রে সতর্ক হতে হবে। পড়াশুনা ছাড়াও গানশেখা, ছবি আঁকা, খেলাধুলার মতো সাকারাত্মক কাজে ছাত্রাবস্থা থেকে যুক্ত থাকলে  মনে নাকারাত্মক তরঙ্গের প্রভাব কমে। মনকে নাকারাত্মক তরঙ্গের প্রভাব থেকে মুক্ত  রাখতে   প্রায় সমস্ত উপাসনা পদ্ধতিতেই মালা জপার ব্যবস্থা, নিয়মিত  মেডিটেশন ,আধ্যাত্মিক ক্রিয়াকলাপ  মেনে চলার ব্যবস্থা   আছে।
প্রতিদিনই মনকে ভালো ভালো কিছু সংকল্প দিতে হবে ।সেই সব সংকল্প বারবার পুনরাবৃত্তি করতে হবে। রাত্রে শোয়ার সময় আগামীকালের কর্মসূচি সাকারাত্মক সংকল্প সম্পর্কে মনকে জানিয়ে রাখতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলো কি আবার স্মরণ করতে হবে । তাহলে সেই সমস্ত সংকল্প অবচেতনে প্রবেশ করবে ।  অবচেতন মনে প্রবেশ করলে তা আমাদের ব্যবহারে অতি সহজেই প্রকাশিত হবে।  ##

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“স্ব-এর সন্ধানে ছয় ভ-এর সাধনা”

আদর্শ মা হয়ে উঠার ছয় উপায়

আমি কেন DMIT করাচ্ছি