মনের মর্জির উপর গা ভাসাবেন না সর্বনাশ হবে
মানুষের মনই তার জীবনের আর্থিক , পারমার্থিক সমস্ত ধরনের লক্ষ্য স্থির করে। মন কল্পনা প্রবন ও দুর্বল হলে প্রতি মুহূর্তে বিভিন্ন লক্ষ্যের জন্ম হয় এবং সে গুলির অপমৃত্যু ঘটে। একমাত্র শক্তিশালী মনই কোন লক্ষ্য কে ধরে রেখে তাতে পৌঁছানোর ক্ষমতা রাখে। সেই লক্ষ্যের স্বরুপ চোখ নয় মনের সাহায্যেই দেখা সম্ভব।মন যত স্বচ্ছ , শক্তিশালী এবং ভারসাম্য যুক্ত হবে ততই স্পষ্ট ভাবে সেই লক্ষ্য ও তাতে পৌঁছানোর পথ দৃশ্যমান হবে। গন্তব্য এবং তাতে পৌঁছানোর পথ স্পষ্ট হলে স্বাভাবিকভাবেই হোঁচট না খেয়ে দ্রুত এগোনো যাবে।
প্রশ্ন হচ্ছে মনকে কিভাবে স্বচ্ছ , শক্তিশালী ও ভারসাম্য যুক্ত করা যায়? সুস্থ শরীরের জন্য যেমন স্বাস্থ্যসম্মত খাবার-দাবারের প্রয়োজন সুস্থ ও শক্তিশালী মনের জন্যও একই রকম ভাবে স্বাস্থ্য রক্ষাকারী খাবারের প্রয়োজন। আমাদের পাঁচটি ইন্দ্রিয়ই হচ্ছে মনের খাদ্য গ্রহণের মুখ। কি দেখছি ,কি শুনছি ,কি স্পর্শ করছি ,জীহ্বা ও ঘ্রানেন্দ্রীয় কে কোন রুচিতে অভ্যস্ত করে তুলছি তার উপরই নির্ভর করবে মন কেমন থাকবে।
কোনটা ভালো কোনটা খারাপ কোনটা এটা বোঝার জন্য বিশেষজ্ঞ ডাকার কোন প্রয়োজন নেই, নিজের ভেতরে যে চেতনা রয়েছে সেই চেতনাই বলে দেবে যে কোন বিষয় মনের উপর কি রকম প্রভাব ফেলবে । সেজন্য মনকে বশে আনতে গেলে সবার আগে চেতনার ডাকে সাড়া দিতে হবে।
'এই ধরনের জিনিস আমার দেখতে, শুনতে, বলতে ভালো লাগে আর এই ধরনের জিনিস আমার খারাপ লাগে' এই জাতীয় ভাবনা গুলো নিয়ে প্রত্যেক মানুষের সচেতন হওয়া উচিত। কোনটা ভালো লাগা উচিত আর কোনটা ভালো লাগে এই বিষয়টি যার কাছে যত স্পষ্ট সে তত বেশী সচেতন। যা ভালোলাগা উচিত সেই বিষয়ে মনকে অভ্যস্ত করে তুলতে হবে। শিশুদের মধ্যে যেমন করে অভ্যাস গড়ে তোলা হয় ঠিক সেই ভাবেই মনকে অভ্যস্ত করে তুলতে হবে।
'এটা ছাড়া আমার চলবে না ,আমি এই রকমই'' এই ধরনের কথা গুলো আসলে এক ধরনের ভ্রম। মানুষ যে কোন সময় নিজেকে পাল্টাতে পারে।
একটা রুটি খেয়ে অভ্যাস করলে দেখা যাবে একটা রুটিতেই পেট ভরে যাচ্ছে। প্রত্যেক মানুষেরই কমপক্ষে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন এই ধরনের কথা আমরা সর্বদাই শুনে থাকি ।কিন্তু বাস্তবে এই ধরনের কথার কোন ভিত্তি নেই। কোন মানুষ যদি তিন ঘন্টা ঘুমিয়ে অভ্যাস করে তাহলে দেখা যাবে তিন ঘন্টা ঘুমিয়েই সে সারা জীবন সুস্থ ভাবে কাজ করতে পারবে। এরকম বহু দৃষ্টান্ত আছে।
ঝগড়া করতে হিংসার পরিবেশ তৈরি করতে ভালো লাগে এরকম বহু মানুষ আছেন। তাই বলে ঝগড়া হিংসা কোনটাই মনের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে না। সেই জন্য আমার কোনটা ভালো লাগা উচিত সেটাকে ভালো লাগানো আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে মনের মর্জির উপরস নয়। আসলে এটা একটা অভ্যাসের ব্যাপার ।অভ্যাস করলে কোন কাজ যত নিরস হোক না কেন তা সরস হয়ে ওঠে এবং ভালো লাগতে থাকে।

সেজন্য মানসিক স্বাস্থ্যের জন্য ভালো বিষয়গুলো সচেতনভাবে অভ্যাসের প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে।
মনকে শক্তিশালী করার অনেক ধরনের পদ্ধতি আমাদের ভারতীয় ব্যবস্থায় রয়েছে। এই সমস্ত প্রক্রিয়াগুলো বিজ্ঞানসম্মত ভাবে যুক্তিসিদ্ধ করে বুঝে নিয়ে অনুসরণ করলেই যাদু মন্ত্রের মত জীবন পাল্টাতে শুরু করবে। আপনি প্রতিদিন যে কর্ম করছেন সেই কর্মের মাধ্যমেই জীবন পাল্টানো সম্ভব । তবে সেই কর্মের কৌশল জানতে হবে। গীতায় এই কর্মের কৌশল সম্পর্কে বলা হয়েছে, 'যোগ: কর্মসু কৌশলম' ।সহজ ইংরেজিতে বলা যায় 'Yoga means to do your actions with skill and expertise'.Only he who can keep equanimity(সমতা অর্থাৎ সাফল্য ও ব্যর্থতায় সমানভাব) in his actions is truly skilled, truly proficient. শুধু হাত দিয়ে কাজ করলে সেটাকে বলা হয় পরিশ্রম, এই কাজের সাথে যখন বুদ্ধিযুক্ত হয় তখন তাকে বলা হয় দক্ষতা, দক্ষতার সাথে যখন নিজের আবেগ যুক্ত হয় তখন তাকে বলা হয় আর্ট বা শিল্প, এবং এই শিল্পের সাথে যখন আধ্যাত্মিকতা যুক্ত হয় তখন সেটাই হয়ে ওঠে যোগ।
অষ্টাঙ্গ যোগের সাহায্যেও মনকে স্বচ্ছ ও শক্তিশালী করা যেতে পারে। আমাদের অজ্ঞতার জন্যই অষ্টাঙ্গ যোগের কথা শুনলেই আমাদের মনে দুর্বুদ্ধ কিছু ছবি ভেসে আসে। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবেন এবং প্রাণায়াম ,মেডিটেশন ইত্যাদির সাথে যুক্ত আছেন তারা নিজের জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে অষ্টাঙ্গ যোগের অনেক কিছুই পালন করছেন।মেডিটেশন হচ্ছে অষ্টাঙ্গ যোগেরই একটি অংশ। মেডিটেশনের আগের ধাপ গুলোও ভালো করে অনুসরণ করা দরকার। অষ্টাঙ্গ যোগে এই ধাপগুলো স্পষ্ট করে বর্ণনা করা আছে।
আরেকটি কথা, মনকে যেমন সময় দিতে হবে তেমনি সঙ্গ ও দিতে হবে। তাহলে এই মনের গতি ও ভাব সম্পর্কে আমরা ওয়াকিবহাল হতে পারব। আসলে আমরা বাইরের জগৎ সম্পর্কে অনেক কিছু খোঁজখবর রাখলেও নিজের মনের প্রকৃত অবস্থা সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই। সমস্যা আসলে এখান থেকেই শুরু।######

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন